চুয়াডাঙ্গা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে কালীগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু কালীগঞ্জ

Padma Sangbad
১৬৯

(ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২৬ শে মার্চ বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ০৭:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫