চুয়াডাঙ্গা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নেব কি না, এটা দলীয় সিদ্ধান্ত: ইশরাক হোসেন

Padma Sangbad
১৯৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেবেন কি না, তা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়। ওই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে।’

তিনি বলেন, ‘আমি এবং আমার দলের পক্ষ থেকে আদালতকে সম্মান জানাই। শপথ নেব কি না, এটা দলীয় সিদ্ধান্ত।’

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। আজ নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

রায়ে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচন করা শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে (ইশরাক) মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।’

জানা যায়, ডিএসসিসি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।

আপডেট : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫