চুয়াডাঙ্গা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

Padma Sangbad
১৬০

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপে দেশের রপ্তানি খাত হুমকির মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তা মোকাবেলায় সক্রিয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত রয়েছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণকালে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন যে, আলোচনার মাধ্যমে এ সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ব্যাংকক থেকে জানান, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। যেহেতু এটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, তাই আমরা সংলাপে বসব। আমি আশাবাদী, আমরা একটি সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’

আপডেট : ১২:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫