চুয়াডাঙ্গা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে-হামাস

Padma Sangbad
৯৬

ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন। খবর জেরুজালেম পোস্টের। সাক্ষাৎকারে সংগঠনটির মুখপাত্র জিহাদ বলেন, ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে।

তিনি তার ভাষণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস।

আপডেট : ০৯:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫