চুয়াডাঙ্গা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

Padma Sangbad
১০৬

চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আল ইমরান (৩৫) নিহত হয়েছেন। একটি অবৈধ ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। লাটাহাম্বারের ধাক্কায় ইমরান ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
নিহত আল ইমরান আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ায় বসবাস করতেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লাটাহাম্বারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। স্থানীয়দের মতে, অবৈধ যানবাহনের কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।

আপডেট : ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫