চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা, তদবিরবাজ তেলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Padma Sangbad
১৫৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,এখনও তদবির বন্ধ হয়নি। অনেকেই তদবির করছেন। উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে; যাদের অনেককেই আমি চিনি না। ফলে, আমার নামে কেউ তদবির করলে প্রথমে চা-নাশতা খাওয়াবেন। পরেরবার এলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। মঙ্গলবার বিকেলে যশোরের সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। একইসাথে নজর রাখতে হবে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের প্রতিও। পুলিশকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। তবে,সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না।
মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই-বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, পুলিশের খুলনা রের্ঞ্জে ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:১৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫