চুয়াডাঙ্গা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটভক্তদের ধৈর্য ধরার আহবান সিমন্সের

Padma Sangbad
১৬৩

ক্রিকেটভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে প্রধান কোচ সিমন্স বলেছেন, বাংলাদেশিদের ক্রিকেটের প্রতি ভালোবাসা অনন্য। তবে দীর্ঘমেয়াদে উন্নতি আনতে সময় ও সঠিক প্রক্রিয়ার প্রয়োজন। তাই সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আগামীকাল সোমবার চট্টগ্রামে শুরু হবে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা, চাপের মুখে ভেঙে পড়া ও সুযোগ নষ্ট করার চিত্র প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় দলের সামগ্রিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স। তিনি বলেন, আমরা জানি, প্রথম টেস্টে ভালো ব্যাট করতে পারিনি। নিজেদেরই অপ্রয়োজনে চাপে ফেলে দিয়েছি।
সিমন্স আরো জানিয়েছেন, কেবল রক্ষণাত্মক মনোভাব নিয়ে টেস্ট খেলতে চান না। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলা। দিন শেষে শুধু ২০০ রান করে বাঁচার চিন্তা না থাকে।
খেলোয়াড়দের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, দুই-তিন টেস্ট পরপর ভালো খেলে থেমে গেলে হবে না, ধারাবাহিক পারফরম্যান্সই আমাদের মূল লক্ষ্য। ব্যাটিং এখন দলের সবচেয়ে বড় দুর্বলতা, কারণ বোলাররা নিজেদের কাজ ঠিকঠাকভাবে করে যাচ্ছেন।
কোচের মতে, টেস্ট ক্রিকেটে পাঁচজন বোলার রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ধরনের কন্ডিশনে। তিনি জানান, দল তিন পেসার ও দুই স্পিনার কিংবা দুই পেসার ও তিন স্পিনার এই দুই কৌশলের যে কোনো একটি বেছে নেবে ম্যাচ শুরুর আগে।
পেসারদের গতি কিছুটা কমে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছেন কোচ, তবে তার মতে এই ধরনের কন্ডিশনে গতি নয়, বরং দক্ষতাই বেশি কার্যকর ভূমিকা রাখে। তিনি হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং উদীয়মান সাকিবের দক্ষতার উপর আস্থা রেখে বলেন, গতি কমলেও আমাদের বোলারদের দক্ষতা আছে, যা ম্যাচের পার্থক্য গড়তে পারে।
ব্যাটসম্যানদের উদ্দেশে সিমন্স বলেন, কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে।

আপডেট : ০১:২৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫