চুয়াডাঙ্গা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যু, আহত এক

Padma Sangbad
১০১

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অপর এক স্থানে বজ্রপাত আহত হয়েছেন ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের কিয়াম আলীর স্ত্রী। আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বেগুলের স্ত্রী ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় রিতা খাতুন মাঠে ধান কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একই সময়ে ফাতেমা খাতুন বাড়ির পাশে পুকুর থেকে পানি আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হাসান বলেন, ‘রিতা খাতুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত ফাতেমা খাতুন চিকিৎসাধীন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১২:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫