চুয়াডাঙ্গা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ডোনাল্ড ট্রাম্প

Padma Sangbad
১৮৩

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক ইসলামিক স্থাপত্যের নিদর্শন শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেলে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে মসজিদটি পরিদর্শন করেন।

শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক ঐতিহ্য ও ইসলামিক শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মসজিদটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্বপ্নের বাস্তবায়ন।

মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালে। ২০০৭ সালের ঈদুল আযহা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।

গালফ নিউজ বলছে, ট্রাম্প মসজিদের বিশাল প্রাঙ্গণ, জাঁকজমকপূর্ণ স্থাপত্য এবং ইসলামী শিল্পকলার নিদর্শনগুলো ঘুরে দেখেন। এসময় বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক এই মসজিদটির স্থাপত্য শৈলী, ইসলামিক কালচারাল হেরিটেজ এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের রেখে যাওয়া উত্তরাধিকার সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের মহাপরিচালক ইউসুফ আল-ওবাইদলি উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:৪৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫