চুয়াডাঙ্গা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাপে কেটে মেহেরপুরে কৃষকের মৃত্যু

Padma Sangbad
১০৩

মেহেরপুরের গাংনীতে সাপের কেটে আবুল কাশেম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মৃত আবু জেহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাঠে মহিষ চরাতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ আবুল কাশেমকে দংশন করে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন।

কিন্তু অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়।

আপডেট : ১২:৩৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫