চুয়াডাঙ্গা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি সভাপতির বিরুদ্ধে পরিচালকদের অনাস্থা

Padma Sangbad
১২০

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের ওপর অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন আট জন পরিচালক। এই বিষয়ে একাধিক পরিচালকের কাছে সত্যতা জানতে চাইলে তাঁদের অধিকাংশ ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেছেন। তবে আরেকজন পরিচালক বলেন, ‘নো কমেন্ট মানে বুঝে নেন, এমন কিছু হয়েছে। আকরাম খান ছাড়া আমরা বাকি সবাই অনাস্থা জানিয়েছি। Í অপেক্ষা করতে বললেন তিনি। নাটক তো এখনো বাকি আছে। দেখেন শুক্রবার কি ঘটে।
এই পরিচালকের এমন মন্তব্যর অর্থ দাঁড়ায়, নিজে পদত্যাগ না করলেও দ্রুতই সভাপতির পদ হারাতে যাচ্ছেন ফারুক। এর আগে পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন, বিসিবি সভাপতি হিসেবে তাঁর সুনির্দিষ্ট ব্যর্থতা উল্লেখ না করায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্তেই অটল তিনি।
আমাকে শুধু বলা হয়, ওপরমহল আমাকে আর চাইছে না। আমি কোনো ক্রিকেটীয় কারণ এর মধ্যে খুঁজে পাইনি। তাই পদত্যাগ করারও কোনো কারণ দেখছি না। কারণ না থাকলে আমি কেন পদত্যাগ করতে যাবো।
পদত্যাগের পেছনে ফারুক ষড়যন্ত্রও দেখছেন। তাঁর অভিযোগের তীর বিসিবির পরিচালনা পর্ষদে তাঁর কয়েকজন সহকর্মীর দিকেও, বিসিবিতে দুদক ঢোকার পর থেকেই ষড়যন্ত্র চলছে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের কেলেঙ্কারিতে এই বোর্ডেরই পরিচালকদের একাংশের জড়িত থাকার ব্যাপারটি দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। বিপিএলে টিকিট বিক্রির রেকর্ড হয়েছে।
অথচ এই বোর্ডেরই একজন পরিচালক আগের সিস্টেমে টিকিট বিক্রি করতে চেয়েছিলেন। সেভাবে করলে আগের মতোই কাড়ি কাড়ি টাকা বিসিবির বেহাত হয়ে যেত। আমি সেটি হতে দেইনি। এরাই এখন ষড়যন্ত্র করছে।

আপডেট : ০৮:১৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫