চুয়াডাঙ্গা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন আদায়ে যা যা দরকার, বিএনপি তা করবে: বেগম সেলিমা রহমান

Padma Sangbad
৭৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য যা যা দরকার, বিএনপি তা করবে। সেটা আগামী দিনে জানতে পারবেন। কর্মসূচি আসবে। মাত্র ১ মাসের আন্দোলনে কিন্তু গণ-অভ্যুত্থান ঘটেনি। এটা ১৬ বছরের বিএনপির আন্দোলনের ফসল।

গতকাল বিকালে নরসিংদী জেলা মহিলা দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সেলিমা রহমান বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। যদি বিগত ১০ মাসে সংস্কার করেই থাকেন, তবে আইনশৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের এমন দশা কেন? এখনও কেন মব জাস্টিস হচ্ছে? দেশে খুনসহ অত্যাচার বেড়েছে, তা হলে কি সংস্কার করছেন?

পুলিশের পোশাক পরিবর্তন কি কোনো সংস্কারের মধ্যে পড়ে? সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে মানুষের চিন্তাচেতনাকে।

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবা চৌধুরী বীথি, নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার প্রমুখ।

সাবেক মন্ত্রী আরও বলেন, শেখ মুজিবসহ তার পরিবারের সদস্যরা ’৭১-এর মতোই ’২৪ সালেও জনগণকে বিপদের সামনে ফেলে চলে গেছে। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। দলের কর্মী বাহিনীর কথা তারা কখনোই চিন্তা করেন না। তারা শুধু চিন্তা করে বাংলাদেশের সম্পদ, লোভ-লালসা আর ক্ষমতার সিংহাসন। পক্ষান্তরে জিয়া পরিবার সব সময় জনগণের সঙ্গে ছিল এবং থাকবে।

আপডেট : ০৬:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫