চুয়াডাঙ্গা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াতের আমিরের সন্তোষ প্রকাশ

Padma Sangbad
১৬৪

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবারএক বিবৃতিতে সন্তোষ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির।

বিবৃতিতে তিনি বলেন, ‘অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে বলেছেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।’’ তার এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে।’

তিনি আরও বলেন, ‘জাতির তীব্র আকাঙ্ক্ষা সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩টি বিষয়ের ভিত্তিতে এবং ‘‘জুলাই সনদ’’ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন।’

আপডেট : ০২:২৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫