চুয়াডাঙ্গা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর ও ভালো একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি: হাসনাত আব্দুল্লাহ

Padma Sangbad
৮১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা সুন্দর ও ভালো একটি বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এটা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা পলিটিক্স করেন তাদের সবার দায়িত্ব রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলেরও দায় রয়েছে।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের আয়োজনে সামাজিক সংগঠন ‘ইনসাফ’র আত্মপ্রকাশ উপলক্ষে মেজবান অনুষ্ঠানে অংশ নেন।

এসময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষিত ‘এপ্রিলের প্রথমার্ধে’ সাধারণ নির্বাচনের দিনক্ষণকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে এর পূর্বে জুলাই সনদ কার্যকর ও ঘোষণাপত্র দেওয়ার কথা সেটা অবশ্যই দিতে হবে।

এ ছাড়াও নির্বাচন হওয়ার পূর্বে অবশ্যই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কার্যক্রম সম্পর্কে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি বর্তমানে সাংগঠনিক বিস্তারের মনোযোগ দিচ্ছে। আমরা সারা দেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা যাচ্ছি। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সাংগঠনিক বিস্তার সৃষ্টি করা।

আমাদের সংগঠনের রেজিস্ট্রেশনের কিছু বিষয় রয়েছে, আমরা এ মাসের মধ্যেই এসব সম্পন্ন করতে চাই। এনসিপি বাংলাদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটি স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা তৈরি হয়েছে। সারা বাংলাদেশের গ্রাম-গঞ্জে আমরা যেখানেই যাই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের বাংলাদেশের দায়িত্ব যে আমাদের ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে যেন একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হয় এবং সেটির জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।-কালের কণ্ঠ

আপডেট : ০১:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫