চুয়াডাঙ্গা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৃশ্যমান সংস্কার ছাড়া নির্বাচন নয় : সারজিস আলম

Padma Sangbad
৭৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন আয়োজনের আগে বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীতে দৃশ্যমান ও মৌলিক সংস্কার প্রয়োজন। তা না হলে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “আমরা নির্বাচন চাই, তবে নির্বাচনকালীন মৌলিক সংস্কার ছাড়া নয়। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের স্বচ্ছ ভূমিকা ছাড়া নির্বাচন করলে জনগণ আস্থাহীন হবে।” তিনি আরও বলেন, “আগামী এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই, তবে তার আগে এই সংস্কারগুলো বাস্তবায়ন জরুরি।”

তিনি বাংলাদেশের অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার, কালো টাকার খেলা ও পেশিশক্তির দাপট। এবার আমরা চাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড—যেখানে বড় দল কিংবা ছোট দল নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে।”

এনসিপি নেতা বলেন, “ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি, সংঘর্ষ—এসব যেন আর না ঘটে। অন্তর্বর্তী সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের নিরপেক্ষতা এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস আলম বলেন, “যারা ফ্যাসিস্ট শক্তিকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি এই বিষয়ে কঠোর হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি।”

সারজিস আলম জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হবে। এছাড়া নির্বাচনে অংশ নিতে যে নিবন্ধনের প্রয়োজন, তা সম্পূর্ণ করার লক্ষ্যে ১০০টি উপজেলা এবং ২২টি জেলায় সংগঠন গঠন ইতিমধ্যে শেষ হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি ১৬ জুনের মধ্যে নিবন্ধনের আবেদন সম্পূর্ণ করব। ১৫ তারিখের মধ্যে অফিস স্থাপন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যথানিয়মে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করব।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫