চুয়াডাঙ্গা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফর সামনে, ঈদের ছুটি শেষে আজ থেকেই অনুশীলনে টাইগাররা

Padma Sangbad
১১২

গত ৭ জুন (শনিবার) সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ছুটিতে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তবে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন না নাজমুল হোসেন শান্তরা। কারণ, চলতি মাসের ১৭ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ, যার শুরুটা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

এই সিরিজকে সামনে রেখে ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ঈদের ছুটি শেষে আজ (৯ জুন) থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। বেলা ২টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে উপস্থিত থাকবেন পুরো কোচিং স্টাফসহ সকল ক্রিকেটার।

আগামীকালও চলবে এই অনুশীলন ক্যাম্প। এরপর বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুটি লাল বলের প্রস্তুতি ম্যাচ। যেখানে বাংলাদেশের মূল টেস্ট স্কোয়াড ও ‘এ’ দলের খেলোয়াড়রা মুখোমুখি হবেন নিজেদের মধ্যে। এসব প্রস্তুতি শেষে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে টাইগাররা।

এদিকে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে প্রায় দুই বছর পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

আপডেট : ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫