চুয়াডাঙ্গা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল

Padma Sangbad
১০৩

বিশ্বকাপে খেলতে হলে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হবে ব্রাজিলকে। এমন ম্যাচে সুযোগ কাজে লাগিয়ে জয়ও পেয়েছে সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়টা এনে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। এছাড়া কার্লো আনচেলত্তির অধীনে প্রথম জয়।
ইতালিয়ান কোচের অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। বুধবার দ্বিতীয় ম্যাচের জয়ে লাতিন আমেরিকার বাছাই পর্বের তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে মহাদেশটির দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথম দল ছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচটিতে জিততে মরিয়া ছিল ব্রাজিল। তার প্রমাণ পাওয়া যায় করিন্থিয়ানসে রেফারির বাঁশি বাজার পরপরেই সেলেসাওদের একের পর এক আক্রমণে। তবে বেশ কিছু আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না ব্রাজিল।
প্রথম সুযোগটা পান কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার খেলতে নামা রাফিনহা। আট মিনিটে তার নেওয়া শটটা অবশ্য ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক রবার্তো ফার্নান্দেজ। চার মিনিট পর সহজ সুযোগটা মিস করেন গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র। ১২ মিনিটের সময় গোলবারের একদম সামনে পাস দিয়েছিলেন ম্যাথিউস কুনহা। শুধু সঠিক সময়ে পা লাগাতে ব্যর্থ হন।
পরে ২৫ ও ২৮ মিনিটে আরও দু’টি সুযোগ মিস করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও রাফিনহা। ২৮ মিনিটের সময়ই মার্তিনেল্লির আরেকটি শট ব্লক করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। অন্যদিকে ৩০ মিনিটে প্যারাগুয়ের গুস্তাভো গোমেজের হেড ব্লকড হওয়ার আগের মিনিটে হুয়ান জোসে ক্যাচেরেসের একটি আক্রমণও ব্রাজিলের রক্ষণভাগে নসাৎ হয়। এতে সম্ভাবনা জাগে গোলশূন্য ড্রয়ে দুই দলের বিরতিতে যাওয়ার। তবে তা হতে দেননি ভিনিসিয়ুস। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে ব্রাজিলকে কাঙ্খিত গোলটি এনে দেন তিনি। কুনহার পাসে যে সুযোগটা মিস করেছিলেন সতীর্থর বাড়ানো ঠিক একই রকম পাসে এবার সেলেসাওদের আনন্দে ভাসিয়েছেন।
বিরতির পরেও একের পর এক আক্রমণ করতে থাকে পুরো ম্যাচে আধিপত্য দেখানো ব্রাজিল। তবে লিড বাড়ানো আর হয়নি।

আপডেট : ০২:৩২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫