চুয়াডাঙ্গা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

Padma Sangbad
১৭৪

ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানকে পুরোপুরিভাবে সমর্থন জানানোর ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বানও জানিয়েছে দেশটি। খবর আল-জাজিরার।

জাতীয় পরিষদে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে আছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন করব। ইসরায়েল লক্ষ্যবস্তু করেছে ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে। যদি মুসলিম দেশগুলি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকের একই পরিণতি হবে।’

সমস্ত মুসলিম দেশকে ‘অবিলম্বে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার’ আহ্বানও জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া একটি যৌথ কৌশল প্রণয়নের জন্য ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) একটি জরুরি অধিবেশন আহ্বান করার আহ্বানও জানিয়েছেন তিনি।

খাজা আসিফ বলেছেন, ‘ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে।’

এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের উপর ইসরায়েলি আক্রমণকে ‘ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে ও ইরানের দক্ষিণ-পূর্বে দেশ দুইটির ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

আপডেট : ০১:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫