চুয়াডাঙ্গা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান, আঘাত হানল ২২ অঞ্চলে

Padma Sangbad
৯৭

ইসরায়েল-ইরান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। দেশটির সরকার জানায়, ইসরায়েলি ভূখণ্ডের ২২টি এলাকায় আঘাত হেনেছে ইরানের মিসাইল ও ড্রোন। এতে অন্তত ১৩ জন মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামরায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

গত শুক্রবার ইসরায়েল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। জবাবে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালায়, এতে বেশ কয়েকজন হতাহতের খবর মেলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আপডেট : ০৯:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫