চুয়াডাঙ্গা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে খালেদা জিয়ার বাড়িতেই উঠবেন তারেক রহমান

Padma Sangbad
৭৮

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। রাজধানীর গুলশান-২ এ এভিনিউ রোডে অবস্থিত ১৯৬ নম্বর বাড়িটিই হতে যাচ্ছে তাঁর নতুন আবাসস্থল। দেড় বিঘা জমির ওপর নির্মিত, সাদা রঙের ছায়াঘেরা এই দোতলা ডুপ্লেক্স বাড়িটির মালিকানা রয়েছে তার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে।

সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাড়িটির নামজারির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার হাতে হস্তান্তর করা হয়েছে। একসময় এই বাড়ি বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি) ভাড়া নিয়ে ব্যবহার করলেও, ছয় মাস আগে প্রতিষ্ঠানটি তা ছেড়ে দেয়। এরপরই বাড়িটিকে তারেক রহমানের বসবাস উপযোগী করে সংস্কার করা হয়।

আরও পড়ুন…

আ.লীগের মতো ভোট ডাকাতি নয়, তরুণ নেতৃত্বের বিকাশ চায় বিএনপি

এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সরকার বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়। এটি তাঁর বর্তমান আবাসস্থল ‘ফিরোজা’র কাছাকাছি। যদিও এক সময় সেনানিবাসেও তাঁর জন্য আরেকটি বাড়ি বরাদ্দ ছিল, সেটি পরবর্তীকালে বাতিল করা হয়।

বর্তমানে বাড়ির অভ্যন্তর সাজানো হয়েছে আধুনিক রুচিশীলতায়। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে ফেরার আগে নতুনভাবে প্রস্তুতকৃত এই বাড়িটি পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ইতোমধ্যে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারিত হলে তিনি দেশে ফিরবেন। দলীয় সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত ৫ আগস্টের আগেই দেশে পা রাখতে পারেন।

আরও পড়ুন…

ইরানের ‘ফোর্ডো’ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান-ইলেভেন সরকারের আমলে গ্রেফতারের পর, জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। লন্ডন থেকেই ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।

তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয় এবং এর মধ্যে পাঁচটিতে দণ্ড দেওয়া হয়। তবে সরকারের পতনের পর একে একে সব মামলায় আইনি প্রক্রিয়ায় খালাস পান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং দেশে ফেরার ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন।”

আপডেট : ০১:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫