চুয়াডাঙ্গা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

Padma Sangbad
৯৯

কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় জেলেহা বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার জগনাথপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলেহা বেগম উপজেলার জগনাথপুর গ্রামের কলম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেহা বেগম খালিশপুর মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় জগনাথপুর মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত জেলেহা বেগমকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১২:১৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫