চুয়াডাঙ্গা ১০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

Padma Sangbad
১৭০

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে নিতে গিয়ে এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এমন ঘটনায় তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)।

গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, ফলে পরীক্ষার প্রথম দিনে সে অংশ গ্রহণ করতে পারেনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সকালে এক বিবৃতিতে জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি নেওয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। আমরা তাকে কোনোভাবেই হতাশ না হতে অনুরোধ করছি।’

আপডেট : ০২:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫