চুয়াডাঙ্গা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা দাবি উত্থাপন

Padma Sangbad
৮০

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) আয়োজিত এক মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবিনামা উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণাপত্র পাঠ করেন। সমাবেশকে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ধিত অংশ এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

ঘোষণাপত্রে বলা হয়, স্বৈরতন্ত্র রোধ, সুশাসন প্রতিষ্ঠা ও একটি ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের সংস্কার প্রস্তাবগুলো জাতীয়ভাবে সক্রিয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ঘোষণাপত্রে উত্থাপিত ইসলামী আন্দোলনের ১৬ দফা দাবি:

১. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতিরূপে পুনঃস্থাপন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (PR পদ্ধতি) নির্বাচন।
৩. জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা।
৪. ভবিষ্যৎ স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার।
৫. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন থেকে ফ্যাসিবাদী প্রভাব নির্মূল ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
৬. পতিত ফ্যাসিবাদের বিচার ও পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক উদ্যোগ।
৭. পাচারকৃত অর্থ উদ্ধারে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৮. সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনোখুনির বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিতকরণ।
৯. ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি প্রকাশ এবং দেশবিরোধী চুক্তির বাতিল।
১০. জাতীয় নির্বাচনের আগে সব ধাপের স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট আয়োজনের বিধান প্রণয়ন।
১১. দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।
১২. নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ নিশ্চিত করা।
১৩. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং পূর্বের মিথ্যা মামলা প্রত্যাহার।
১৪. ইসলাম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ।
১৫. জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করা।
১৬. রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকে আদর্শিক নীতি বাস্তবায়নের আহ্বান।

সমাবেশে বক্তারা বলেন, এই ১৬ দফা বাস্তবায়নই হতে পারে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার কার্যকর রূপরেখা। তারা বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে এ দাবিগুলোই হবে ইসলামি আদর্শে পরিচালিত কল্যাণ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর।

আপডেট : ০৫:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫