চুয়াডাঙ্গা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Padma Sangbad
১১১

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়ি বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুমিল্লা অভিমুখী ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক ও আরোহীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘এখন পর্যন্ত নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। দুই মরদেহ পুলিশ ফাঁড়িতে আছে।

তবে ঘাতক বাসচালক ও চালকের সহযোগী বাসটি রেখে পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আপডেট : ১১:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫