চুয়াডাঙ্গা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

Padma Sangbad
১৯০

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই হাবিব গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার ডাকাততলা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবকে সঙ্গে নিয়ে দোড়া এলাকার বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বলুহর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান একটি পাখিভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হাবিবকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক পিকআপটি জব্দের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরোহীআহতকোটচাঁদপুরনিহতপিকআপভ্যানমোটরসাইক

Share
Tweet
Share
Pin
Share
0Shares

আত্মহত্যা প্রতিরোধে হরিণাকুণ্ডুতে উঠান বৈঠক অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি 26 ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১১:৫০ image_print

‘জীবনকে ভালোবাসুন, আত্মহত্যাকে না বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলার ৬নং ফলসী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মুন্সী ফিরোজা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার শিউলী রানী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাসরিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা প্রমুখ। বৈঠকে প্রধান অতিথি উপস্থিত নারীদের আত্মহত্যার নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন আত্মহত্যা কোন সমাধান নয়, জীবনকে ভালবাসুন তাহলে দেখবেন সকল সমস্যা একসময় সমাধান হয়ে যাবে।

বৈঠক শেষে ফলসী ইউনিয়নের ২০২৫-২০২৬ ভিডাব্লিউবি চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেন।

আপডেট : ১১:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫