চুয়াডাঙ্গা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হার

Padma Sangbad
১০১

মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হার দেখলো সফরকারী বাংলাদেশ। লঙ্কানরা জয় পেয়েছে ৯৯ রানের বড় ব্যবধানে।
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৯ ওভার চার বলে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বড় রান তাড়ায় নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমকে বোল্ড করেন আসিথা ফার্নান্দো। ১৩ বলে ১৭ রান করে বিদায় নেন তামিম। নাজমুল হোমেন শান্ত ফিরে যান রানের খাতা খোলার আগেই। তাকে বোল্ড করেন দুশমন্থ চামিরা।
স্কোরবোর্ডে ২০ রান জমা হতেই বাংলাদেশ হারায় দু’টি উইকেট। সেখান থেকে ইমন ও হৃদয় মিলে গড়েন ৪২ রানের জুটি। ৪৪ বলে ২৮ রান করে দুনিথ ভেল্লালাগের বলে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দেন ইমন। একপ্রান্তে দাঁড়িয়ে লড়ছিলেন হৃদয়। তবে ৭৮ বলে ৫১ রানের ইনিংসটি রাখতে পারেনি ছাপ। তিনি থামেন চামিরার বলে বোল্ড হয়ে।
এরপরে বলার মতো সংগ্রহ করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৮ ও জাকের আলী ২৭ রান করলেও কেবল কমেছে হারের ব্যবধান।
শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন আসিথা ও চামিরা। দু’টি করে উইকেট পান ভেল্লালাগে ও হাসারাঙা।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দলীয় ১৩ রানে ছয় বলে এক রানে নিশান মাদুশকা সাজঘরে ফেরেন।
ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে শুরুর ধাক্কা সামাল দেন পাথুম নিশাঙ্কা। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে আউট করে বাংলাদশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম।
সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কুশল। তাকে ভালো সঙ্গ দেন অধিনায়ক আসালাঙ্কা। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৬০ বলে ফিফটি পুরণ করেন আসালাঙ্কা।
অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরিতে তুলে নেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। আসালাঙ্কা ও কুশল মিলে ১২৪ রানের জুটি গড়েন।
দলীয় ২২৪ রানে ৬৮ বলে ৫৮ রান করে আউট হন আসালাঙ্কা। এরপর দ্রুতই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে ১২, দুনিথ ওয়াল্লেগে ছয় রান করে সাজঘরে ফিরে যান। আর ১১৪ বলে ১২৪ রান করে আউট হন কুশল।
শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্থ চামিরার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে মিরাজ ও তাসকিন নেন দু’টি করে উইকেট।

আপডেট : ১১:৫৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫