শিরোনাম :
আগামীকাল শুরু অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ
Padma Sangbad

এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-২০ দলের শিরোপা ধরে রাখার মিশন। আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের সর্বশেষ যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। এবার ভারত খেলছে না।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেল্টালে অংশ নিতে যাওয়া চার দল শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের কোচ ও অধিনায়ক তাদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন। অতিথি সব দলের কোচ ও অধিনায়কই বাংলাদেশকে এগিয়ে রেখেছেন।
চার দলের টুর্নামেন্ট বলে খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। একে অন্যের সঙ্গে দু’বার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে ট্রফি। ভারত না থাকায় এবারের টুর্নামেন্টে অন্যদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

























