চুয়াডাঙ্গা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ

Padma Sangbad
১০১

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচে হয়েছে ইতিহাস। একই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভিন্ন দু’টি মাঠে। আর এমন ঘটনাবহুল ম্যাচে হ্যাট্রিক করেছেন শান্তি। তার দুর্দান্ত নৈপুণ্যে ৪-১ গোলে ভুটানকে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারী মেয়েরা।
সকালে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। এমন মাঠে দুপুরে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়। কিন্তু প্রথমার্ধ শেষ হতেই দেখা দেয় বড় বাধা। মাঠ অনুপযোগী হয়ে পড়ে খেলার জন্য।
প্রায় তিন ঘন্টা খেলা বন্ধ থাকার পর ম্যাচের দ্বিতীয়ার্ধ গড়ায় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। বিকেল সাড়ে ৫টার দিকে ম্যাচ কমিশনার আনসার আসিফ ও গ্রাউন্ডসম্যানদের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
নাটকীয় ম্যাচেই গোল উৎসবে মাতে বাংলাদেশ। শান্তির হ্যাট্রিক ও আরেকটি গোল মিলিয়ে ভুটানকে ৪-১ গোলে হারায় মেয়েরা। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।
বিশ্ব ফুটবলে এমন ঘটনা বিরল একটি ম্যাচ শুরু হচ্ছে এক মাঠে। আর শেষ হচ্ছে অন্য মাঠে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এই ব্যতিক্রমী অভিজ্ঞতার অংশ হয়ে গেল বাংলাদেশ। তবে মাঠ বদল হলেও বাংলাদেশের ছন্দে কোনো ভাটা পড়েনি।
শান্তির হ্যাট্রিকের মাধ্যমে পাওয়া এই জয় লাল-সবুজ শিবিরে জুগিয়েছে বাড়তি আত্মবিশ্বাস, আর বাংলাদেশের ফুটবল ইতিহাসে যুক্ত হয়েছে নতুন ইতিহাস।
এদিনের ম্যাচে একাদশে নয় জন খেলোয়াড়কে পরিবর্তন করে মাঠে নামে বাংলাদেশ। শুরুতে সুবিধা করতে পারছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সাত মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দু’দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। শুরুতেই গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে নিজের হ্যাট্রিক পুরণ করেন।
শান্তির দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ৭৬ মিনিটে বদলি নামা মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মুনকি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে গোল করেন।

আপডেট : ০১:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫