চুয়াডাঙ্গা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো

Padma Sangbad
৭৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘মুজিববাদ’ থেকে মুক্ত করতে শিগগিরই সেখানে অভিযান চালাবে তাঁর দল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। সভায় নাহিদ ইসলাম বলেন, “অনেকে কালই গোপালগঞ্জ যেতে চেয়েছিলেন। খুব শিগগিরই আমরা সেখানে যাচ্ছি। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো। তবে সরকারকে সতর্ক করে দিতে চাই—সাধারণ মানুষকে যেন হেনস্তা করা না হয়।”

তিনি আরও বলেন, “আমরা ন্যায্য বিচার আদায় না করে রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি—সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা না হলে আবারও গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ করবো। তবে এবার আর ফিরে আসবো না—মুজিববাদ মুক্ত করে তবেই ফিরবো।”

এনসিপি নেতা জানান, ৬৪টি জেলায় পদযাত্রা সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের জন্য। যাই হোক না কেন, এই পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির এই আন্দোলনে আমরা বিজয়ী হয়েই ফিরবো।”

আপডেট : ১১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫