চুয়াডাঙ্গা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার শ্রীলঙ্কার জালে বাংলাদেশের পাঁচ গোল

Padma Sangbad
১৩২

শিরোপা ধরে রাখতে বেশি গোল চাই। এই লক্ষ্য নিয়েই শনিবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ। শেষ পর্যন্ত লাল সবুজের মেয়েরা জয় পেয়েছে ৫-০ গোল ব্যবধানে।
প্রথম দেখায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের মেয়েরা। যদি হেরে যায়, তাহলে হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ের হিসাব আসবে বিবেচনায়। সেখানেও সমতা থাকলে দেখা হবে গোল পার্থক্যের হিসাব। পঁচ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।
বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশে এনেছিলেন পাঁচটি পরিবর্তন। নিয়মিত একাদশের বাইরে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়কে আজ প্রথম একাদশে সুযোগ দেন তিনি। মূল একাদশে ছিলেন না আফঈদা, স্বপ্না রানী, উমেহলা ও মুনকি আক্তারের মতো নিয়মিত মুখ।
গোলপোস্টের নিচে প্রথমবারের মতো দায়িত্ব পান ফেরদৌসী আক্তার। একাদশে জায়গা পান রুপা আক্তার, পূজা দাস, নাদিয়া আক্তার, কানন রানীরা। সুরমা জান্নাত অধিনায়কের বাহুবন্ধনী পরে দলকে নেতৃত্ব দেন।
এদিনের ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে। কানন রানী বাহাদুরের পা থেকে। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট জাল খুঁজে পায়।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন পূজা দাস। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে পাঁচজন খেলোয়াড় বদল করেন কোচ। আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেলহা মারমা ও শান্তি মারডিকে নামিয়ে লঙ্কার ওপর চাপ সৃষ্টি করে। একের পর এক আক্রমণ করে। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো হয়ে যান বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা। ৫৫ মিনিটের মধ্যে বাংলাদেশ গোটা চারেক গোলের সুযোগ হারায়।
শ্রীলঙ্কার গোলপোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন থারুশিখা। বারবার তিনি বাংলাদেশের আক্রমণগুলো নস্যাৎ করেন। পোস্টে লেগেও ফিরেছে একাধিকবার।
৭৩ মিনিটে গিয়ে ব্যবধান ৩-০ করেন পূজা দাস। বক্সের অনেক বাইরে থেকে পূজা যে শট নেন, তা হাতে লাগিয়েছিলেন লঙ্কান গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল জড়িয়ে যায় জালে।
৮৭ মিনিটে গোলের দেখা পান তৃষ্ণা রানী। একজনকে কাটিয়ে তিনি ঢুকে পড়েন শ্রীলঙ্কার বক্সে। গোলরক্ষক এগিয়ে এসে বল ঠেকাতে চেষ্টা করেছিলেন। তবে তাকেও পরাস্ত করে বল জালে পাঠান তৃষ্ণা।
ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

আপডেট : ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫