চুয়াডাঙ্গা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর মোটরসাইকেল দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

Padma Sangbad
১২৯

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামে নির্মাণ শ্রমিক রুহুল আমিন (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের কাশিপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। তিনি শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

জানা যায়, রুহুল আমিন পেশায় একজন নির্মাণ শ্রমিক। বুধবার সকালে মোটরসাইকেলযোগে কালীগঞ্জের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাদুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট : ১১:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫