চুয়াডাঙ্গা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধৈর্য ধরতে জামায়াত নেতাকর্মীদের প্রতি আহ্বান আমির শফিকুর রহমানের

Padma Sangbad
১৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্যও সতর্ক করেছেন। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ— আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে, তবে এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।

তিনি ছাত্র, শ্রমিক এবং সাধারণ জনগণের মধ্যে ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলে আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।

আপডেট : ১২:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫