চুয়াডাঙ্গা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরগিরি : ২০ জন গ্রেপ্তার

Padma Sangbad
১১৪

আন্তর্জাতিক ডেস্ক।।
ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানায়, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের জন্য কোনো ক্ষমা বা ছাড় থাকবে না এবং তাদের এমন শাস্তি দেওয়া হবে যা ভবিষ্যতে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।

এর আগে গত বুধবার (৬ আগস্ট) ইরান ফাঁসিতে ঝুলিয়েছে পরমাণু বিজ্ঞানী রুজবেহ ভাদীকে। তিনি আরেক পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। এবং কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে “তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্তিক হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।

ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করে ইরান। সঙ্গে গুপ্তচরদের দ্রুতসময়ের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে দেশটি। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আপডেট : ০১:৩২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫