চুয়াডাঙ্গা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

Padma Sangbad
৮১

অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসুকেন্দ্রিক ছাত্ররাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ছাত্রদলের সভাপতি বলেন, ‘প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্ররাজনীতির ধরণ নিয়ে হওয়া বৈঠকের আপডেট জানতেই আজ আমরা সাক্ষাৎ করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্ররাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। ততদিন পর্যন্ত আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলসমূহে গুপ্ত ছাত্ররাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্ররাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে আমাদের জানিয়েছে। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন জানিয়েছে, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে তারা কাজ করছে।’

গুপ্ত রাজনীতির সমালোচনা করে রাকিব বলেন, ‘ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো সেভাবে দখল করে নিচ্ছে। “ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ” ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে গ্রুপের অ্যাডমিন, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত এবং ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মবের অন্যতম নেতৃত্ব দিয়েছে।’

তিনি বলেন, ‘কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে—তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

আপডেট : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫