চুয়াডাঙ্গা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত নির্বাচন দেশের জন্য বিপজ্জনক

Padma Sangbad
৭৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও যদি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত পথে ধাবিত হবে। তিনি আরও বলেন, যারা নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপি আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে চলছে। তিনি সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে আসার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীরা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শক্তি নয়।

আপডেট : ০১:৪৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫