চুয়াডাঙ্গা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে চায় ছাত্রদল

Padma Sangbad
২৬৭

অনলাইন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। আজ বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এই অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাইরে মেস বা হোস্টেলে থাকার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী ৪-৫টি টিউশন করতে যায়। এতে তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার মতো সময় আর থাকে না।’

তিনি আরও বলেন, ‘সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে যায়, ফলে তারা ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে তারা মাথার ওপর একটি ছাউনি আর পড়ার জন্য একটি টেবিল নিশ্চিত পাবে। বড় বড় ভবনের প্রয়োজন নেই, সামর্থ্য না থাকলে টিনের চালা দিয়েও আমরা থাকার ব্যবস্থা করব।’

আবিদুল ইসলাম খান আরও জানান, খুব শিগগিরই ঘোষিত পূর্ণাঙ্গ ইশতেহারে আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব নানা পরিকল্পনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ছাত্রদলের প্যানেলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫