চুয়াডাঙ্গা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় বিএনপির প্রতিনিধিদল

Padma Sangbad
১৫৭

অনলাইন ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার বাসভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধিদল।

আজ রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি বলেন, বিএনপির মহাসচিব ছাড়াও প্রতিনিধিদলে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে জামায়াত ও এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

আপডেট : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫