চুয়াডাঙ্গা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে টপকালেন উইলিয়ামস

Padma Sangbad
৮৭

ক্রীড়া ডেস্ক।।
সাকিব আল হাসানকে ছাড়িয়ে দীর্ঘতম টি-২০ ক্যারিয়ারের মালিক এখন শন উইলিয়ামস। ২০০৬ সালে অভিষেক হয়েছিল ৩৮ বছর বয়সী জিম্বাবুইয়ান অলরাউন্ডারের। বুধবার হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই অবসর ভেঙে আন্তর্জাতিক টি-২০’তে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার উইলিয়ামস।

দলে ফিরেই সাকিবের দীর্ঘতম টি-২০ ক্যারিয়ারের রেকর্ড ভাঙ্গেন তিনি। অভিষেক হওয়ার পর থেকে ১৮ বছর ২৭৯ দিন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলে যাচ্ছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। অপরদিকে, ১৭ বছর ২০৯ দিন ধরে টি-২০ ম্যাচ খেলে দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় এখন দ্বিতীয় স্থানে সাকিব।

উল্লেখ্য, সাকিব আল হাসান ও শন উইলিয়ামসের একই দিনে একই ম্যাচে আন্তর্জাতিক টি-২০’তে যাত্রা শুরু হয়েছিল ২৮ নভেম্বর ২০০৬ সালে খুলনায়।

আপডেট : ১১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫