চুয়াডাঙ্গা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ ২০২৫ লিটন দাসের চোখে স্মার্ট ক্রিকেট, ছক্কা নয় শুধু জয়ই মূল লক্ষ্য

Padma Sangbad
১০৪

অনলাইন ডেস্ক।।
টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারার ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ, তবে শুধু বড় ছয় মারলেই খেলা জেতা যায় না। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এ কথাই বলেছেন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হংকং, যাকে তুলনামূলকভাবে কম শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান, তাই চ্যালেঞ্জ থাকছেই।

লিটন দাস বলেন, এশিয়া কাপে এটা আমাদের প্রথম ম্যাচ। গ্রুপটা কিছুটা ট্রিকি। যদি আমরা সুপার ফোরে যেতে চাই, তবে প্রতিটি ম্যাচই জেতা আমাদের জন্য বাধ্যতামূলক। এই মুহূর্তে আমাদের লক্ষ্য সুপার ফোরে পৌঁছানো।

বাংলাদেশি ব্যাটারদের ছক্কা মারার সামর্থ্য বেড়েছে, ফলে টাইগাররা টি-টোয়েন্টিতে বেশ ভালো করছে। শেষ তিনটি সিরিজই তারা জিতেছে।

ছক্কা বিষয়ে লিটন বলেন, টি-টোয়েন্টিতে বড় ছয় মারার সুবিধা অবশ্যই আছে। বিপদ বা চাপের সময় এটি দলের জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। তবে প্রতি ম্যাচে শুধুই ছয় মারলেই চলবে না। প্রতিপক্ষ ও পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমাদের স্মার্ট ক্রিকেট খেলতেই হবে।

তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক খেলায় আমাদের টপ অর্ডার খুব ভালো খেলেছে। মিডল অর্ডারের দায়িত্ব এখনও বেশি আসেনি। কিন্তু যখনই দায়িত্ব আসবে, তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং এবারও করবে।

আপডেট : ০৯:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫