চুয়াডাঙ্গা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে গেল বিএসএফ, হত্যাচেষ্টার অভিযোগ

Padma Sangbad
১৫২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর স্কুলপাড়া এলাকা থেকে বদরউদ্দিন (বদর) (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১ অক্টোবর) সকালে তাকে তুলে নেওয়ার পর স্থানীয়দের পক্ষ থেকে তাকে গুলি করে হত্যার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।

বেনিপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিমের পুত্র বদরউদ্দিনকে আজ সকাল আনুমানিক ৯টার দিকে সীমান্তের শূন্য রেখা থেকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বেনিপুর গ্রামের কৃষক রিফাত হোসেন সরাসরি অভিযোগ করে বলেন, “বদরউদ্দিনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে বিএসএফ।” যদিও তাৎক্ষণিকভাবে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি, তবে এই ঘটনায় বেনিপুরসহ আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটক হওয়ার বিষয়টি আংশিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বদরউদ্দিনকে গুলি করা হয়েছে কি না, সেই তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

৫৮ বিজিবি সূত্র জানিয়েছে, আটক এবং অভিযোগের বিষয়ে ইতোমধ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং আলোচনা চলছে।

আপডেট : ০১:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫