চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

Padma Sangbad
৮৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহতরা হলেন ফুলবগাদি গ্রামের মোনর আলীর দুই ছেলে মোতালেব হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৪৭)।
ঘটনার সূত্রপাত হয় জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে। সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন জানান, বেড়া দেওয়ার বিরোধে প্রতিবেশী আসাদ ওরফে সোলাইমানদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

নাসিমা খাতুন আরও বলেন, পূর্ববিরোধের জেরে সকালবেলা আসাদ ওরফে সোলাইমান, মুজিবর, সিদ্দিক, নূর ইসলাম, সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এতে তার স্বামী ও দেবরকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপডেট : ০১:৩২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫