চুয়াডাঙ্গা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ২২ জনকে অব্যাহতি

Padma Sangbad
১৬২

অনলাইন ডেস্ক।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ২২ জন বিএনপি নেতার বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন।

মামলাটিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট উপাদান পাওয়া যায়নি। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি থেকে সকল আসামিকে অব্যাহতি প্রদান করেন।

বিএনপি মহাসচিবের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, পুলিশ সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বিচারক প্রতিবেদনটি আমলে নিয়ে মির্জা ফখরুলসহ ২২ নেতার অব্যাহতির আদেশ দেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওইদিন দেড় লাখের বেশি নেতা-কর্মী এলাকায় সমবেত হন এবং কিছু উসকানিমূলক বক্তব্যের পর পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটে।

মামলায় বলা হয়, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ নির্দেশে এই সহিংসতায় অংশ নেন। ওই ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এই মামলার আসামিদের মধ্যে ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক আ. সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নজরুল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন জুয়েলসহ আরও অনেকে।

মামলার তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডিবি মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন মোর্শেদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

পরবর্তীতে আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে বিএনপি মহাসচিবসহ ২২ জনকে আনুষ্ঠানিকভাবে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

আপডেট : ০১:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫