চুয়াডাঙ্গা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্ত

Padma Sangbad
৫৩

অনলাইন ডেস্ক।।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে আনসার বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১৭ হাজার নতুন শর্টগান কেনা হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তিনি বলেন, আনসারদের বর্তমান অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই নতুন অস্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সব ভোটকেন্দ্রে ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না। তিনি বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেসব স্থানে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে।

চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বিশেষ বরাদ্দের সিদ্ধান্তও নেয়া হয়েছে। এতে নাগরিক সেবার গতি বৃদ্ধি পাবে বলে জানান অর্থ উপদেষ্টা।

টিকার ঘাটতি বিবেচনায় নিয়ে দেশের শিশু ও মাতৃস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইপিআই টিকা কেনার উদ্যোগ অনুমোদন পেয়েছে।

বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানের আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে আগেভাগেই বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপডেট : ০৩:৪২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫