চুয়াডাঙ্গা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে গুলিস্তানে মার্কেটে আগুন

Padma Sangbad
৬৭

অনলাইব ডেস্ক : রাজধানীর গুলিস্তানে মধ্যরাতে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাত ১টার দিকে আগুনের ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি জানান, সাড়ে ১২টার দিকে আগুন লাগে; ১টার দিকে নিয়ন্ত্রণে আসে। রমনা ভবনের ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনটি ইউনিট ফিরে গেলেও নিরাপত্তার স্বার্থে দুইটি ইউনিট এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।

আপডেট : ০৪:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫