চুয়াডাঙ্গা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বিএনপি অফিসে হামলা নিয়ে সংঘর্ষ: দুই যুবক আহত, থানায় অভিযোগ

Padma Sangbad
৯১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জিহাদ (২০) ও শোভন (২০) নামে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার ও রেলইয়ার্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত জিহাদ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থানপাড়ার হাশেমের ছেলে এবং শোভন একই এলাকার সানিরুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রথম দফা মারামারির ঘটনা ঘটে দর্শনা রেলবাজারে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে রেলইয়ার্ড এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের দুজন যুবক গুরুতর আহত হন।

আহত জিহাদ জানান, তার বন্ধু শোভন আহত হয়ে একটি ক্লিনিকে ভর্তি আছেন শুনে তিনি সেখানে যাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের অজ্ঞাতনামা কয়েকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়।

অন্যদিকে, দর্শনা পৌর ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। সেই সাথে ছাত্র দলের পক্ষে থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল কাদের নিশ্চিত করেছেন, আহত জিহাদের হাঁটুর নিচে ও পিঠে গভীর জখম হয়েছে এবং ক্ষতস্থানে সেলাই দিতে হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আহত শোভনও ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, ছাত্রদলের সামাউল নামে একজন বাদী হয়ে অফিসে হামলার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

আপডেট : ১২:১৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫