চুয়াডাঙ্গা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন নতুন ইতিহাস গড়বে : জামায়াত আমির

Padma Sangbad
৮৮

অনলাইন ডেস্ক।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের নতুন ইতিহাস’ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

আপনার বক্তব্যে জামায়াত আমির আশা প্রকাশ করেন যে, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। তিনি বলেন, জনগণের ভোটে জনগণের প্রতিনিধিই নির্বাচিত হবে। কোনো ধরনের পেশিশক্তি কিংবা অনিয়ম সহ্য করা হবে না। কেউ যদি ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাকে প্রতিহত করবে।
তার মতে, এ নির্বাচনের মাধ্যমেই দেশে নতুন রাজনৈতিক ইতিহাস রচিত হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের মতো কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি যোগ করেন, সব জুলুম, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ইসলামের পক্ষে শক্তিগুলোকে রক্তচক্ষু উপেক্ষা করেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে পারে, তবে দেশ নতুন ইতিহাসের পথে এগিয়ে যাবে। তার মতে, ঐক্যবদ্ধ ভোটের শক্তিই পরিবর্তনের মূল চালিকা শক্তি।

সম্মেলনে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতারা।

তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো এক হতে পারলে আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। জনগণই নির্ধারণ করবে দেশ কোন পথে এগোবে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলোই সেই পথে নেতৃত্ব দেবে।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে এ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপডেট : ১২:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫