চুয়াডাঙ্গা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাস্তবায়ন হবে

Padma Sangbad
৯০

অনলাইন ডেস্ক।।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এই রায় ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। দেশের মানুষ তা দেখুক এবং ভবিষ্যতের শাসকদের মাথায় রাখতে হবে—এ দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এমন পরিণতিই অপেক্ষা করবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

বক্তৃতায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো এ দেশের রাজনৈতিক দল ছিল না, তারা কখনোই গণতান্ত্রিক ছিল না। গণতন্ত্রের মুখোশ পরে তারা ছিল একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে—সংসদেও করেছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ শত-সহস্র শহীদের ত্যাগের বিনিময়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যাশা করে। এই দেশের মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়। জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে, বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা আবারও স্বৈরাচারের জন্ম দিতে পারে। তাই আমাদের সবার গণতান্ত্রিক পথচলা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা–৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

তিনি সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এতে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

আপডেট : ১২:২৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫