চুয়াডাঙ্গা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিয়েতে দাওয়াত না দেওয়ায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Padma Sangbad
১৫৬

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিয়েতে দাওয়াত না দেওয়ার কারণে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বাকড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশী ও প্রতিপক্ষ সাহের উদ্দীনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা চলতে থাকে। এরই জের ধরে শনিবার সকালে সাহের উদ্দীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করেন। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাকড়ী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপডেট : ১২:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫