চুয়াডাঙ্গা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুইজন নিহত

Padma Sangbad
১১৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

দামুড়হুদার কাদিপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ ঘটনায় লোকনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম উদ্দিন (২০) এবং একই গ্রামের তারিক উদ্দিনের ছেলে তানজিল আহমেদ (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ ঘনিষ্ঠ দুই বন্ধু। গতকাল সোমবার দুপুরে তারা মোটরসাইকেলযোগে উপজেলার সুবলপুর থেকে নিজেদের গ্রামের বাড়ি লোকনাথপুর ফিরছিলেন। পথিমধ্যে বিকেল ৩টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাই। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তানজিল আহমেদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তানজিল মারা যায়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১০:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫