চুয়াডাঙ্গা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ ঘণ্টা পর হংকংয়ের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ১২৮

Padma Sangbad
১০৫

আন্তর্জাতিক ডেস্ক।।
হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে এবং ২০০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার ৪২ ঘণ্টা পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা। শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন সংবাদসংস্থা সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হংকংয়ের নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শহরের তাই পো পাড়ার একটি পাবলিক হাউজিং এস্টেটের একাধিক ভবনে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন।’

ট্যাং সতর্ক করে বলেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ প্রায় ২০০ জনের অবস্থা এখনও অজানা।’

তিনি বলেন, ‘হংকংয়ের এই অগ্নিকাণ্ড কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে আকাশচুম্বী ভবনে ভরা এই শহরটিতে আতঙ্কের সৃষ্টি করেছে, যার জননিরাপত্তার রেকর্ড এবং নির্মাণের মান সাধারণত শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘বাস্তুচ্যুত বাসিন্দা এবং বেঁচে যাওয়াদের মধ্যে অনেকেই শুক্রবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তৃতীয় রাত কাটিয়েছেন, তারা জিজ্ঞাসা করছেন কীভাবে এমন বিপর্যয় ঘটতে পারে। অন্যদিকে অন্যরা হতাহতদের মধ্যে তাদের নিখোঁজ প্রিয়জনরাও আছেন কি না তা জানার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছেন।’

ট্যাং জানান, আগুন লাগার কারণ এখনও নির্ধারণ করা হয়নি এবং কেন আগুন দ্রুত এক ভবন থেকে অন্য ভবনে ছড়িয়ে পড়ল, একটি টাওয়ার ব্লকের আগুন একাধিক একই সঙ্গে বহুতল দাবানলে পরিণত হলো, তা তদন্তে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।

হংকংয়ের স্বরাষ্ট্র ও যুব বিষয়ক সচিব অ্যালিস ম্যাক শুক্রবার বলেন, ‘অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার সরকারের পক্ষ থেকে ২০০,০০০ হংকং ডলার (প্রায় ২৫,৭০০ মার্কিন ডলার) পাবে।

তিনি বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আগামী সপ্তাহে ৫০,০০০ হংকং ডলার (প্রায় ৬,৪০০ মার্কিন ডলার) জীবনযাত্রার ভাতাও পাবে।’

আপডেট : ০২:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫